ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ২৭ জুন ২০২৪
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় বুধবার (২৬ জুন) রাতে এই হামলা হয়েছে। 

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানয়েছে, বুধবার রাত প্রায় ১১ টা ৪০ মিনিটে ইসরায়েলি শত্রুরা গোলান হাইটস থেকে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। এসময় আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয়।

কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দেশটিতে এই ধরনের অভিযান জোরদার করেছে তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!