ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৫ অক্টোবর ২০২৩
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলা
ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে আলেপ্পো বিমানবন্দরে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। এর জেরে আন্তর্জাতিক এ বিমানবন্দরটির নিয়মিত কার্যক্রম পুনরায় বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শত্রুরা লাটাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আকাশ হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ইসরায়েলের আকাশ হামলার শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। প্রথমবার গত বৃহস্পতিবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক এবং উত্তরের নগরী আলেপ্পোর বিমানবন্দরে হামলা চালালে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Advertisement

ক্ষতি সারিয়ে শনিবারই আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছিল। দামেস্ক বিমানবন্দর এখনো অচল হয়ে আছে।

হামলার বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!