ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ জনতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ২৫ মে ২০২৪
বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ জনতার
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ঝাগ্রামে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রাণত তুদুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে জনতা। ওই সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালান তিনি।

শনিবার (২৫ মে) এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির প্রার্থীকে ধাওয়া দিয়েছেন সাধারণ মানুষ। ওই সময় তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করেন তারা। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিজেপির এ প্রার্থীকে রক্ষার চেষ্টা করেন।

Advertisement

যখন পাথর নিক্ষেপের পরিমাণ বেড়ে যায় তখন নিরাপত্তার বাহিনীর সদস্য, সাংবাদিক ও ওই প্রার্থীসহ অন্যান্য সবাই দৌড় দেন।

বিজেপির প্রার্থী প্রাণত তুদু এ ঘটনায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। পাথর নিক্ষেপের কারণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মাথায় আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বিজেপির প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তারা ভোট দিতে আসা এক নারীকে হেনস্তা করেছেন। আর এই নারীকে হেনস্তা করার কারণে সাধারণ জনতা মারমুখী হয়ে ওঠেন।

তবে বিজেপি জানিয়েছে, তাদের প্রার্থী খবর পান তার এজেন্টদের কয়েকটি বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন তিনি সেখানে যান। আর এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ করায় তাদের প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!