ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় শুরু হয়েছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২, ২৫ মে ২০২৪
লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় শুরু হয়েছে ভোটগ্রহণ
ষষ্ঠ দফার ভোট দিল্লি, হরিয়ানা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, জম্মু-কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন প্রায় শেষের দিকে। শনিবার (২৭ মে) শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর এক দফার মাধ্যমে শেষে হবে ভারতের এই সংসদ নির্বাচন।

জানা গেছে, ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি আসন, বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি আসন, উড়িষ্যায় ৬টি আসন, উত্তর প্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি ও জম্মু-কাশ্মীরের ১টি আসনে ভোট গ্রহণ হচ্ছে।

কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি জোট ২০১৯ সালে এই ৫৮ আসনের মধ্যে তারা জিতেছিল ৪৫টিতে। তবে এবার বেশির ভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এই দফায় ভাগ্য র্নিধারণ হবে মনোজ তেওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়াসহ মোট ৮৮৯ জন প্রার্থীর।

Advertisement

গত বার এই ৫৮ আসনের মধ্যে হরিয়ানার ১০ ও দিল্লির সাত আসনের সবগুলোতে জিতেছিল বিজেপি। অথচ এই ১৭ আসনেই এবার কঠিন লড়াইয়ের মুখে বিজেপি। দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সঙ্গে জোট করেছে কংগ্রেস। তবে এই পর্বের নির্বাচনে বিশেষভাবে নজর থাকবে পশ্চিমবঙ্গ রাজ্যে। কারণ প্রায় প্রতিটি ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনা ঘটেছে। এই দফায় যে আট আসনে নির্বাচনে হবে তার মধ্যে পাঁচটিতে গত বার জিতেছিল বিজেপি। বাকি তিনটি জিতেছিল রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। 

প্রসঙ্গত, ষষ্ঠ দফার মধ্যদিয়ে লোকসভা ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!