ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৭, ৪ মে ২০২৪
স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ
ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলে এক শিক্ষিকা দেরি করে আসার দায়ে তাকে ঘুষি মেরেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আগ্রার সিগানা গ্রামের একটি প্রাক-প্রাথমিক স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকাকে শুধু মারধর নয় জামাকাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, মারধরের এক পর্যায়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের হাত থেকে বাঁচতে চেষ্টা করেন। এসময় অন্যারা এসে তাদের থামানোর চেষ্টা করেন।

Advertisement

এ ঘটনায় ওই শিক্ষিকা আহত হয়েছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। ধারণ করা ভিডিওতে শোনা গেছে, ম্যাডাম যে কাজ করছে তাতে তার সুবিধা হবে না।

শিক্ষিকাকে মারধরের ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!