ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে

বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭, ৩০ এপ্রিল ২০২৪
বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত, আহত ৫
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর নিউ ইয়র্ক টাইমসের

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্যারোলেট–মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক অপরাধীকে ধরতে একটি বাড়িতে গিয়েছিলেন নিহত এসব কর্মকর্তা। কিন্তু বাড়িটিতে ঢোকার পর ঐ ব্যক্তি তাদের দিকে গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলে। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিতে নিজেদের হেফাজতে নেন।

Advertisement

তিনি আরো বলেন, ঐ ব্যক্তির মধ্যে অন্তত একজন নিরাপত্তা কর্মকর্তাদের নিশানা করে গুলি চালান বলে ধারণা করা হচ্ছে। বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!