এই হামলা নিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত তিন সেনা ইসরায়েলের রিজার্ভ ফোর্সের ৯৯তম ডিভিশনের সদস্য। তারা নেতজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে। একই ঘটনায় আরো ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
জানা গেছে, আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেয়া হয়। আর বাকিদেরকে রণাঙ্গনে বসেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
.png)
হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা নেতজারিমে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে ২৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।