হামিদুল্লাহ নিসার বলেন, ওই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন ছিল। ছোট শিশুরা সেখানে খেলার সময় সেটি বিস্ফোরিত হলে ৯ শিশুর মৃত্যু হয়। গাজনির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ নারী এবং চার শিশু রয়েছে। এদের বয়স চার থেকে ১০ বছর।
উল্লেখ্য, ১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তী গৃহযুদ্ধে কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানে প্রচুর অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন স্থানে রয়ে গেছে। এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, বাদ পড়ছে না শিশুরাও।
.png)