ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় যুদ্ধে নিহতের সংখ্যা ৩২ হাজার ৭০৫: স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩, ৩১ মার্চ ২০২৪
গাজায় যুদ্ধে নিহতের সংখ্যা ৩২ হাজার ৭০৫: স্বাস্থ্য মন্ত্রণালয়
ফাইল ফটো

ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন এবং ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় মোট ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। তারা সবাই খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

Advertisement

অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!