ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ২৯ মার্চ ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু শাকিল নিহত হয়েছেন। তার নিহতের মধ্য দিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭ জন।

শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, আল শিফা হাসপাতালের নিকট শাকিলকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। স্থানীয় রেডিও আল কুদস-এ কাজ করতেন তিনি।

Advertisement

গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আল–জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।

এ ছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৭৫তম দিন। ইসরায়েলের অবিরত হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৬২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!