মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বৃহস্পতিবার গভীর রাতে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে।
.png)
উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।
গত বছরের নভেম্বরের শেষের দিকে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। যদিও ভূমিকম্পের জেরে সেসময় সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।