ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কাঁপল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ভূমিকম্পে কাঁপল চীন
ছবি- সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, রোববার ১২টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প।

সিইএনসির দেওয়া তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকাটিতে জনবসতি অপেক্ষাকৃত কম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুতের প্রধান গ্রিডসহ নেটওয়ার্কগুলো স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেন চলাচলেও কোনো ধরনের প্রভাব পড়েনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!