ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুলিশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
পুলিশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে পুলিশের সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রবেশপত্রে বরাদ্দ পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইয়ের।

Advertisement

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী ওই নির্দিষ্ট প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসেনি।

পুলিশ জানিয়েছে, প্রবেশপত্রটি ভুয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সানি লিওনের ছবি আপলোড করা হয়েছিল। পুলিশের সাইবার সেল বিষয়টি তদন্ত করছে।  

উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সব জেলায় দুই শিফটে দুদিনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রগুলোতে সুরক্ষা বাড়ানো হয়েছে।

রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানান, পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বনের পরিকল্পনার অভিযোগে শনিবার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!