ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে আতশবাজি কারখানায় আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪
ভারতে আতশবাজি কারখানায় আগুন, নিহত ১১
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। তারপর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহু দূর থেকে আগুন ও ধোঁয়া দেখা গেছে। এ ঘটনায় আশপাশের মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement

ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

হরদার জেলা প্রশাসক ঋষি গর্গ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় ১০০ জন কর্মী ছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!