ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিসিচানস্ক শহরে ইউক্রেনের হামলা, নিহত বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৪
লিসিচানস্ক শহরে ইউক্রেনের হামলা, নিহত বেড়ে ২৮
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত লিসিচানস্ক শহরের একটি বেকারি ও রেস্তোরাঁয় ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমাদের সরবরাহ করা হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে ইউক্রেনের সেনারা এই হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া।

রুশপন্থি কর্মকর্তারা বলেছেন, শনিবার দিবাগত রাতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খোঁজে অভিযান চালিয়েছেন।

Advertisement

লুহানস্ক অঞ্চলে রাশিয়া মনোনীত প্রধান লিওনিদ পাসেচিঙ্ক বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী লিসিচানস্কের বেকারিতে হামলা চালিয়েছে।

তিনি আরো বলেছেন, হামলার সময় বেকারিতে অনেক বেসামরিক ছিলেন।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় বলেছে, ধ্বংসস্তূপ থেকে দশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। জীবিতদের খোঁজে অভিযান চলছে।

এদিকে হামলা নিয়ে ইউক্রেন কোনও মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর দেশটির বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এই আক্রমণের মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় সংঘাতের সূত্রপাত হয়।

প্রতিবেশী ইউক্রেনের প্রায় ১৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে এবং এসব ভূখণ্ডকে নিজেদের অংশ বলে মনে করে মস্কো। ইউক্রেন ও পশ্চিমারা বলেছে, তারা এই ভূখণ্ড একীভূতকরণকে কখনও মেনে নেবে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনীয় হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, তাদের ভাবা উচিত কেন কিয়েভ দেওয়া সহযোগিতা বেসামরিকদের হত্যায় ব্যবহৃত হচ্ছে। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!