সোমবার ( ২২ জানুয়ারি) এ ভূকম্পন আঘাত বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
.png)
এদিন সকালে চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছেন। তবে কেউ মারা গেছে কি না এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
বর্তমানে ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং বেশকিছু ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।
সূত্র: রয়টার্স