ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক মিনিটের ব্যবধানে ২ ভূমিকম্প, কেঁপে উঠল আটলান্টিক-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৮, ১৮ জানুয়ারি ২০২৪
এক মিনিটের ব্যবধানে ২ ভূমিকম্প, কেঁপে উঠল আটলান্টিক-ফিলিপাইন
ছবি: সংগৃহীত

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৭। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে আঘাত হানা এ কম্পনের গভীরতা ছিল ২৩ কিলোমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ থেকে ১১৮ কিলোমিটার (৭৩ মাইল) দূরে। তবে এই ভূমিকম্পের ফলে স্থলভাগে কোনো প্রভাব পড়েনি এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতও হয়নি।

এদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ভূমিকম্পের ১ মিনিটের ব্যবধানে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত করে ফিলিপাইনে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৭ মিনিটে ফিলিপাইনের উপকূলের কাছে সমুদ্রের নিচে এই মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫২ কিমি (৩২ মাইল)। তবে এর ফলেও  স্থলভাগে কোনো অনুভূত হয়নি। পাশাপাশি এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

Advertisement

এর আগে, বুধবার ফিলিপাইনের কারাগা উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) জানায় স্থানীয় সময় রাত ৮টা ৩২ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

সূত্র: ভোলকেনো ডিসকভারি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!