বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলাটি করেছে মালয়েশিয়ায় ম্যাকডোনাল্ডসের লাইসেন্সধারী প্রতিষ্ঠান গেরবাং আলাফ রেস্টুরেন্টস। ‘গাজার গণহত্যার’ সঙ্গে যুক্ত থাকায় এ ফাস্ট-ফুড ফ্র্যাঞ্চাইজিসহ কিছু কোম্পানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশনস (বিডিএস) আন্দোলনের সমর্থনকারীরা। তাই মামলায় নাম উঠেছে বিডিএসের।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া জানায়, নিজেদের ‘অধিকার ও স্বার্থ’ রক্ষার জন্য বিডিএস মালয়েশিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
.png)
জবাবে বিডিএস মালয়েশিয়া বলছে, ফাস্ট-ফুড কোম্পানির মানহানির বিষয়টি তারা ‘অস্বীকার’ করছে। মামলায় আনা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে তারা।