শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে দক্ষিণ হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে একটি লং মার্চ-৫ ওয়াই-৬ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়েছে।
.png)
মূলত এ ধরনের রকেটের মাধ্যমেই রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।
শিনহুয়া বলছে, নতুন স্যাটেলাইটটি ভূমি জরিপ, পরিবেশ ব্যবস্থাপনা, আবহাওয়া সংক্রান্ত সতর্কতা, পূর্বাভাস এবং ব্যাপক দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসে ব্যবহার করা হবে।
এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৫০২ তম ফ্লাইট মিশন।
গত ৬ ডিসেম্বর তারিখে চীন ইন্টারনেট প্রযুক্তি পরীক্ষা করার জন্য দক্ষিণ চীন সাগর থেকে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটা দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জলপথে প্রথম মহাকাশ উৎক্ষেপণ মিশন।