ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলকে ঠেকাতে পাকিস্তানের সাহায্য চাইলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ১১ ডিসেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলকে ঠেকাতে পাকিস্তানের সাহায্য চাইলো হামাস
ইসমাইল হানিয়া - ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা ঠেকাতে এবার পাকিস্তানের সাহায্য চেয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।

তিনি বলেন, গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে এবং ১৮ হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করেছে ইসরায়েল।

Advertisement

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল গাজায় হামলা চালানো বন্ধ না করলে সমস্ত ইসলামিক রাষ্ট্র তেল আভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।

তারপরই হানিয়া বলেন, পাকিস্তান একটা শক্তিশালী দেশ। তাই পাকিস্তানের পক্ষ থেকে ‘প্রতিরোধ’ শুরু হলে হামলা-গণহত্যার অবসান ঘটবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের ওপর চলে আসা নির্যাতন, গণহত্যা ও ভূমি দখলের প্রতিবাদে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে আকস্মিক অভিযান চালায় হামাস। এরপরই হামাস শাসিত গাজায় নজিরবিহীন হামলা ও গণহত্যা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। মাঝে সাত দিনের বিরতির পর আবার গাজায় আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে হানাদার দেশটি। উত্তর গাজার পর এ বার দক্ষিণ গাজাতেও আকাশপথে হামলা চালাচ্ছে তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!