ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজার সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১১ ডিসেম্বর ২০২৩
গাজার সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে এখন পযর্ন্ত চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিন গাজার বিভিন্ন অংশে অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি সেনারা। প্রতিদিনই সেখানে হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। আপাতত যুদ্ধবিরতিরও কোনো সম্ভাবনা নেই।

তীব্র লড়াইয়ের কারণে ওই অঞ্চলে খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার প্রায় অর্ধেক মানুষই এখন অনাহারে দিন কাটাচ্ছে।

Advertisement

আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪৩০ সেনা নিহত হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়েছে। অপরদিকে গত ২৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর ১০১ জন সেনা নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৫৫০ জনের বেশি মানুষ। গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

রোববার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এবং এর আশেপাশে তীব্র লড়াই অব্যাহত ছিল। এদিকে দক্ষিণে অভিযান বাড়ানোয় লোকজনকে সেখান থেকে উত্তর দিকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু যারা দক্ষিণ থেকে পালিয়ে এখন উত্তরে অবস্থান করছেন তারা এই পরিস্থিতিকে ‘মৃত্যু যাত্রা’ বলে উল্লেখ করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!