ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধবিরতির পর গাজায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ৩ ডিসেম্বর ২০২৩
যুদ্ধবিরতির পর গাজায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালকের বরাত দিয়ে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় সাতশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া গাজায় ৫২ দিন ধরে বিদ্যুৎ নেই। গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (জিইডিসিও) থেকে পাওয়া তথ্যানুসারে জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

Advertisement

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর গাজায় ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং গাজা বিদ্যুৎ কেন্দ্র ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা।

হামাসের হামলার প্রতিরোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!