ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় একদিনে ১৮০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১২, ২ ডিসেম্বর ২০২৩
ইসরায়েলি হামলায় একদিনে ১৮০ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় আহত হয়েছেন এক হাজারের মতো বেসামরিক মানুষ।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

খান ইউনিস ও রাফা শহরসহ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চলছে হামলা। পাশাপাশি দক্ষিণ গাজার কয়েকটি অঞ্চলে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলে ইসরায়েল।

Advertisement

প্রায় দেড় মাস সংঘাতের পর গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। গত ২৪ নভেম্বর সকাল থেকে কার্যকর হয় চারদিনের যুদ্ধবিরতি। এরপর দুই দফায় আরও চার দিন যুদ্ধবিরতি বাড়ানো হয়।

নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আগেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!