ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ২ ডিসেম্বর ২০২৩
বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দরের রেকর্ড
ফাইল ফটো

বেশ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে ইউএস ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে রেকর্ড দামে পৌঁছেছে সোনা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, শিগগিরই কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসছে ফেড। আগামী মার্চে সুদের হার কমাবেন তারা। 

সিএনবিসি প্রতিবেদনে জানায়, শুক্রবার কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৬৯ ডলার ১০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০৭৫ ডলার। বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত তা সবচেয়ে বেশি।

Advertisement

এর আগে, ২০২০ সালে আউন্সপ্রতি সোনার দর উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এতদিন যা ছিল সর্বকালের সর্বোচ্চ। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির দাম ৩ দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। 

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ২০৮৯ ডলার ৭ সেন্টে। অদ্যাবধি যা রেকর্ড। এর আগে বেঞ্চমার্কটির দর কখনো এত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!