মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’কে স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার কর্মীরা এই তথ্য জানিয়েছে।
পশ্চিম দারফুরের আর্দামাতা এলাকায় এই গণহত্যা চালানো হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জুন মাস থেকেই ওই এলাকায় অস্থিরতা তৈরি করে রেখেছে আরএসএফ ও তাদের মিত্ররা।
রুটস অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এন্ড ভায়োলেশন মনিটরিং জানিয়েছে, তারা ৪ নভেম্বর থেকে আর্দামাতা এলাকায় ১৩০০ মানুষের মৃত্যুর খবর রেকর্ড করেছে।