ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ৬ নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে সম্প্রতি বেশ ঊর্ধ্বমুখী ছিলো স্বর্ণের দাম। একপর্যায়ে প্রতি আউন্সের দর দুই হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। অবশেষে মূল্যবান ধাতুটির মূল্য কিছুটা হ্রাস পেয়েছে।

সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, আলোচ্য কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে।

আলোচিত কর্মদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বাজার আদর্শ স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯৮৩ ডলার ৪৯ সেন্টে। এর আগে গত শুক্রবার বেঞ্চমার্কটির মূল্য দুই হাজার ডলারের ওপরে উঠেছিল।

Advertisement

একই দিনে ফিউচার মার্কেটে মার্কিন বাজার আদর্শ স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সে দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯০ ডলার ৬০ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ওএএনডিএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, নিকটবর্তী সময়ে বুলিয়ন মার্কেটকে প্রভাবিত করবে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড। এই বাজারে প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করবে এটি। যদি ট্রেজারি ইল্ড আবার ঊর্ধ্বগামী হতে শুরু করে, তাহলে স্বর্ণের দাম ১৯৭৪ ডলারের নিচের স্তরে নেমে যেতে পারে।

ইতোমধ্যে বেঞ্চমার্ক ১০-বছর মেয়াদি ট্রেজারি ইল্ড বেড়ে ৪ দশমিক ৫৯১০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার তা ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। আবার যা বাড়তে আরম্ভ করেছে। ফলে নন-ইল্ডিং বুলিয়নের আবেদন কমতে শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!