ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে এবার ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪, ২৩ অক্টোবর ২০২৩
ইসরায়েলে এবার ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাসের বিরুদ্ধে লড়তে দখলদার ইসরায়েলকে এবার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। নির্বিচারে বোমা ফেলছে গাজার বেসামরিক স্থাপনায়। এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে। ইসরায়েলি হামলার পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

সংঘাত শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলকে সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে নিজের দেয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন কয়েক দিনের মধ্যেই।

Advertisement

এরইমধ্যে ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এমনকি ইরাক ও সিরিয়ায় থাকা তিন হাজারের বেশি সেনাকে গোপনে ইসরায়েলে পাঠাতে প্রস্তুত রাখা হয়েছে বলেও দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

জো বাইডেনের এমন দ্বিচারিতার সমালোচনা করেছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে চলমান পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইসরায়েল-হামাস সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিতে পারে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!