যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
.png)
এর আগে, ৭ অক্টোবর সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। চারটি বড় ধরনের আফটারশকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ।