গত শনিবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাসে মর্মান্তিক এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
জানা গিয়েছে, ওই কিশোরীর নাম জেইলি চিলসন। বাড়ি থেকে পালিয়ে একটি পার্টিতে যোগ দিয়েছিল সে। দীর্ঘক্ষণ না ফেরায় পুলিশে খবর দেন জেইলির বাবা। শহরের নানা এলাকায় খুঁজে শেষ পর্যন্ত ওই পার্টিতে পৌঁছয় পুলিশ। জেইলিকে দেখতে পেয়েই তাকে বাড়ি ফিরতে অনুরোধ করেন কর্মকর্তারা। কিন্তু কিছুতেই বাড়ি ফিরতে নারাজ জেইলি। পুলিশের হাত থেকে পালাতে নতুন ফন্দি আঁটে সে।
.png)
কর্মকর্তাদের কথা মতো পুলিশের গাড়ির কাছে পৌঁছায় জেইলি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা বন্দুক বের করে ফেলে সে। পুলিশের সামনেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে ফেলে জেইলি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে।
মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন জেইলির বাবা। তিনি বলেন, “আমার মেয়ের মতো মেয়ে হয় না। ও আমাদের সবকিছু ছিল। এখন আমাদের হৃদয়টাই ভেঙে গেল। ওর মৃত্যু মেনে নিতে পারছি না।”
কেন বাড়িতে ফিরতে এত সমস্যা ছিল জেইলির? তার বাবা বলেন, বেশ কয়েকদিন ধরেই নানা বিষয়ে জেইলিকে হুমকি দিচ্ছিল বন্ধুরা। সেই কারণে বেশ ভয়ে ভয়ে ছিল ওই কিশোরী। তবে ঘটনার তদন্তে নেমে এখনও কোনও অভিযোগ পায়নি পুলিশ।