ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডিভোর্স চেয়েছিলেন ৮০ বছরের স্বামী, শুনেই গুলি চালালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ডিভোর্স চেয়েছিলেন ৮০ বছরের স্বামী, শুনেই গুলি চালালেন স্ত্রী
ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের জেরে ক্রিস্টিনা পাসকুয়ালেটোর নামে এক মহিলা তার ৮০ বছরের স্বামীকে গুলি করেছে। পুলিশ অ্যারিজোনা থেকে সেই মহিলাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ক্রিস্টিনা পাসকুয়ালেটোরের বিরুদ্ধে, হত্যা,আক্রমণ, জালিয়াতি এবং চুরির অভিযোগে মামলা করা হয়েছে।

পিপল ম্যাগাজিনের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ৬২ বছর বয়সি ক্রিস্টিনা পাসকুয়ালেটোর গিলবার্ট থেকে প্রেসকটের তার পুরানো বাড়িতে যান। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটোর থাকতেন।

Advertisement

কয়েক মাস ধরে এই দম্পতি এক সাথে না থাকায় জন পাসকুয়ালেটোর এখন বাড়ির একমাত্র বাসিন্দা ছিলেন। মধ্যরাতের কিছু সময় আগে ক্রিস্টিনা বাড়িতে এসেছিলেন এবং দম্পতির মধ্যে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে মৌখিক তর্ক হয়েছিল। ক্রিস্টিনা পাসকুয়ালেটোর পুলিশকে বলেছিলেন, তিনি বিবাহবিচ্ছেদ চান না এবং তাই যখন তার স্বামী বিছানায় ছিলেন তখন তিনি তাকে গুলি করেন।

৮০ বছর বয়সী জন পাসকুয়ালেটোর কব্জিতে গুলি লাগে এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ফিনিক্স-এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্যমতে, জন পাসকুয়ালেটোর দাবি করেছেন, ঘটনার আগে তিনি ঘরের তালা পরিবর্তন করলেও চাবি এবং অন্যান্য জিনিসপত্র হারিয়ে গেছে।

তিনি পুলিশকে জানিয়েছেন, ক্রিস্টিনা পাসকুয়ালেটোর চেক চুরি করেছে এবং প্রায় এক সপ্তাহ আগে ১০ হাজার ডলারের এর চেক জাল করে তা নগদ করেছে। কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ক্রিস্টিনা জালিয়াতি এবং চুরির কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!