ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যুক্তরাষ্ট্রে শীর্ষ অ্যাটর্নির মর্যাদা পেলেন বাংলাদেশি মোহাইমিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রে শীর্ষ অ্যাটর্নির মর্যাদা পেলেন বাংলাদেশি মোহাইমিনা
মোহাইমিনা হক। ছবি: সংগৃহীত

২০২৩ সালের শীর্ষ অ্যাটর্নি হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মোহাইমিনা হক। ওয়াশিংটন ডিসিতে ‘দ্য ল অফিস অব মোহাইমিনা হক-পিএলএলসি’র প্রতিষ্ঠাতা তিনি। দুর্দান্ত আইনি সাফল্যের জন্য তাকে নির্বাচিত করে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টপ প্রফেশনালস’ (আইএওটিপি)।

বিশেষ কৃতিত্বের জন্য প্রতিবছরই বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করে আইএওটিপি। পেশাগত, একাডেমিক কৃতিত্ব ও নেতৃত্বের ক্ষমতাসহ অনুষঙ্গ এবং তাদের সম্প্রদায়ের অবদানের ওপর ভিত্তি করে এই সম্মাননা প্রদান করা হয়।

মোহাইমিনা হক একজন দক্ষ আইনজীবী এবং একজন প্রতিভাধর সমস্যা সমাধানকারী। তিনি পরামর্শ থেকে শুরু করে আদালতের প্রতিনিধিত্ব করা পর্যন্ত ব্যাপক সহায়তা প্রদান করে থাকেন। করপোরেট আইন, অভিবাসন আইন, টর্ট আইন (ব্যক্তিগত আঘাত এবং পণ্যের দায়সহ) এবং আরো অনেকক্ষেত্রেই কাজ করেন তিনি।

টনি রোমাস নামক একটি গ্লোবাল রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজির জেনারেল কাউন্সেল হিসেবে কাজ করেন তিনি। সেখানে কোম্পানির আইনগত এবং সম্মতিমূলক কার্যক্রমের তত্ত্বাবধান করেন এবং কৌশল ও করপোরেট বৃদ্ধির বিষয়ে বোর্ডের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!