মঙ্গলবার সকাল ৬টায় আফ্রিকার ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন। সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর গ্রামের মোবারক আলীর ছেলে আল আমিন।
আল আমিনের বড় ভাই সুমন জানান, এসএসসি পাশ করে গেল ৩ মাস পূর্বে আফ্রিকায় বড় ভাই সুমনের কাছে পাড়ি জমিয়েছিলেন আল-আমিন। বড় ভাইয়ের সঙ্গেই থাকতেন তিনি। ১০ সেপ্টেম্বর থেকে নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে শুরু করে কর্মজীবন।
.png)
এদিকে কয়েকদিন পূর্বে ঐ দোকানে হানা দেয় একদল সন্ত্রাসী। এসময় আল-আমিন কাউন্টারের দিকে অগ্রসর হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন।