ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শেষকৃত্য করতে গিয়ে জানা গেল যুবক জীবিত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩
শেষকৃত্য করতে গিয়ে জানা গেল যুবক জীবিত!
ছবি: প্রতীকী

কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন এক যুবক। এ ঘটনার মাঝে মাথাবিচ্ছিন্ন একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার ভেবে নেয়, ওই দেহ তাদের ছেলের। তাই তারা লাশের শেষকৃত্যের প্রস্তুতি নেয়। তবে এর মধ্যে জানা যায়, ওই যুবক জীবিত রয়েছেন। তিনি চণ্ডীগড়ে রয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর ভারতের মিরাটের দৌরালা এলাকায় একটি মাথাবিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়। দেহের হাতও কাটা হয়েছিল। দেহ উদ্ধারের কথা গোটা অঞ্চলের সব থানায় জানায় দৌরালার পুলিশ। মনসুরপুর শহরের ওই ‘নিখোঁজ’ যুবকের বাড়িতেও খবর যায়। নিখোঁজ ওই যুবকের নাম মন্টি কুমার (২০)।

নিখোঁজ মন্টির দেহ শনাক্ত করতে মর্গে যান পরিবারের সদস্যেরা। মন্টির ঘাড় এবং হাতে ট্যাটু ছিল। উদ্ধার হওয়া মরদেহের মাথা এবং হাত না থাকায় পরিবারের সদস্যদের ধারণা হয়, সেটি মন্টির। তার পরিচয় গোপন করতেই অভিযুক্তেরা মাথা এবং হাত কেটে দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার মন্টির পরিবার ওই দেহ দাবি করে। তার শেষকৃত্যের ব্যবস্থাও শুরু করেন। ততক্ষণে চণ্ডীগড়ে মন্টির সন্ধান পেয়ে যায় পুলিশ।

মনসুরপুরের পুলিশ কর্মকর্তা আশিস চৌধরি জানান, মন্টির ফোনে আড়ি পেতে গত বুধবার পুলিশ জানতে পারে, চণ্ডীগড়ে রয়েছেন তিনি। তার সঙ্গে বাড়ি থেকে পালানো এক তরুণীও রয়েছেন। সে কারণে ওই অজ্ঞাত মরদেহ ফের মর্গে ফিরিয়ে আনে পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!