শুক্রবার (৮ সেপ্টেম্বর) ডেনমার্কের সশস্ত্র বাহিনী এ কথা নিশ্চিত করেছে।
গত ফেব্রুয়ারি মাসে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছিল, আগামী কয়েক মাসের মধ্যে’ ইউক্রেনকে ১০০টি লেপার্ড ট্যাংক দেওয়া হবে। এসব ট্যাংক জার্মানির তৈরি।
.png)
ডেনমার্কের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ১০টি ট্যাংকের চালান ইউক্রেনে পৌঁছেছে এবং আরো ট্যাংক ইউক্রেনের পথে রয়েছে।
লেপার্ড-১ ট্যাংক ব্যবহারে ইউক্রেনের বাহিনীকে প্রশিক্ষণ দিতে ডেনমার্কের সেনারা জার্মানিতে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ডেনমার্কের লেপার্ড-১ এ৫ ট্যাংগুলো ২০০৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষায় সচল ছিল। ১৯৯৭ সালে দেশটি ৫১টি লেপার্ড ২এ৪ ট্যাংক কেনার পর পুরনো লেপার্ড-১ এ৫ সংস্করণগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হয়।
সূত্র: এএফপি