বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ গুয়াংডং উপকূল থেকে ২৯৫ কিলোমিটার দূরে ছিল সাওলা। এ সময় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে উপকূলে দিকে এগোচ্ছে। তবে একপর্যায়ে শক্তি হারানোর পূর্বাভাস রয়েছে।
.png)
আরো জানানো হয়, স্থানীয় সময় সকাল নয়টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।
আগামীকাল শুক্রবার বিকাল থেকে রাতের মধ্যে গুয়াংডংয়ের হুইলাই কাউন্টি ও হংকংয়ের মাঝে কোথাও উপকূল বরাবর আছড়ে পড়বে সাওলা। সতর্কতা হিসেবে বেশ কয়েকটি প্রধান ট্রেন লাইনে চলাচল স্থগিত করা হয়েছে। চলছে না সাংহাই-গুয়াংডংগামী ট্রেন।
জানা গেছে, সপ্তাহের শুরুতে সাওলা ফিলিপাইন অতিক্রম করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।