ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বোমা বিস্ফোরণে ইয়েমেনের সামরিক কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ১১ আগস্ট ২০২৩
বোমা বিস্ফোরণে ইয়েমেনের সামরিক কমান্ডার নিহত
আবদুল লতিফ আল-সাইদ - ফাইল ছবি

বোমা বিস্ফোরণে ইয়েমেনের সামরিক কমান্ডার আবদুল লতিফ আল-সাইদ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ ইয়েমেনে আল-কায়েদার স্থাপন করা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে তিনি নিহত হন।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন আল-সাইদ। আবিয়ান প্রদেশের সিকিউরিটি বেল্ট বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। আল-কায়েদার বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানে মারা যাওয়া সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা তিনি।

Advertisement

দেশটির ওমরান উপত্যকায় আল-কায়েদার রাস্তায় স্থাপন করা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হন, তখন কমান্ডার আবদুল লতিফ আল-সাইদকে বহনকারী গাড়িটি ধ্বংস হয় যায়। এতে তিনিসহ আরো তিনজন সৈন্য নিহত হয়।

আবিয়ানের মাউদিয়া জেলায় আল-কায়েদা জঙ্গিদের ঘাঁটি থেকে বিতাড়িত করার জন্য, পাহাড়ী এলাকায় একটি সামরিক বাহিনী পাঠানো হয়েছিল। নিহত কমান্ডার সেখানে পরিদর্শনে গিয়েছিলেন।

আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে আবিয়ান এবং শাবওয়ায় গ্রামীণ ও দুর্গম পাহাড়ি এলাকায় এক বছর আগে অভিযান শুরু করে দেশটির সামরিক ও নিরাপত্তা ইউনিট। কিন্তু আল-কায়েদা অগ্রসর হওয়া সৈন্যদের বিরুদ্ধে প্রাণঘাতী গেরিলা কৌশল প্রয়োগ করেছে। বিভিন্ন জায়গায় ল্যান্ড মাইন এবং রাস্তার পাশে বোমা স্থাপন করে রেখে হামলা চালাচ্ছে। এমন হামলায় কয়েকজন ফিল্ড কমান্ডারসহ ১০০ জনেরও বেশি সৈন্য মারা গেছে।

দেশটির স্বাধীনতার পক্ষের দক্ষিণী বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব বলেছেন, আল-সাইদের মৃত্যুতে আল-কায়েদার বিরুদ্ধে তাদের সৈন্যদের অভিযান বন্ধ হবে না। তিনি বলেন, ‘চড়া মূল্য দেওয়া সত্ত্বেও আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। প্রতিবারেই যখন আমাদের একজন কমান্ডার শহীদ হওয়ার সম্মান পান, তখন আমাদের স্থল বাহিনী উল্লেখযোগ্যভাবে আরো শক্তিশালী হয়ে ওঠে।’

আল-নাকিব বলেছেন, দক্ষিণ বাহিনী গত তিন দিনে আবিয়ানের পার্বত্য অঞ্চলে অগ্রসর হয়েছে।

আল-জানান উপত্যকায় আল-কায়েদার একটি ঘাঁটির নিয়ন্ত্রণও নিতে সক্ষম হয়েছে তারা।

স্থানীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলেছেন, আল-কয়েদার বিরুদ্ধে নিরাপত্তা এবং সামরিক কর্মকর্তারা লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেও, আল-সাইদের মৃত্যু সামরিক অভিযানকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

এডেন আল-গাদ পত্রিকার সম্পাদক ফাতেহি বিন লাজারক আরব নিউজকে বলেছেন,‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টাকালে তার মৃত্যু একটি বড় ধাক্কা, বিশেষ করে এডেন এবং আবিয়ানে। একজন নিরাপত্তা কর্মকর্তা হিসাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাই তার চলে যাওয়া একটি বড় ধরনের প্রভাব ফেলবে।’

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!