এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, মোটরবাইক নিয়ে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছেন ভারতের ফুড ডেলিভারি সংস্থা জোমাটো’র একজন ফুড ডেলিভারি বয়। হঠাৎ গ্রাহকের অর্ডার করা খাবারের বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে দেন তিনি। বার করে আনেন গ্রাহকের অর্ডার দেওয়া খাবার। এ পাশ ও পাশ দেখে টুক করে খাবারের টুকরো মুখে পুরে নেন।
ওই সিগন্যালের কয়েক মিটার দূরেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। সেই গাড়ির যাত্রী পুরো ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি ‘প্রাউড টু বি ইন্ডিয়ান’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এরইমধ্যেই ৫৬ হাজার ফেসবুক ব্যবহারকারী দেখেছেন।
.png)
ভিডিওটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। ওই সরবরাহ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও অনেকে তুলেছেন।
সূত্র: জি নিউজ, আনন্দবাজার