ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, ভিতরেই ডুবে চার নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ৩০ জুলাই ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, ভিতরেই ডুবে চার নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় দ্রুতগতির গাড়ি। তার ভিতরে থেকে ডুবে মৃত্যু হয় চার নারীর। যদিও গাড়ির চালক বেঁচে গিয়েছেন। তিনি ঠিক সময়ে গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভারতের কর্নাটক রাজ্যের মাণ্ডয়া জেলায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বেশ্বরা খালের লোহার রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা খায়। তারপর উল্টে খালে পড়ে যায়।

Advertisement

গাড়ি খালে ডুবে যাওয়ার আগেই কোনও রকমে বেরিয়ে আসেন চালক। সাঁতরে তিনি পাড়ে উঠে পড়েন। কিন্তু ওই গাড়িতে চার জন নারী ছিলেন। তাদের মধ্যে এক জন কিশোরী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মহাদেবাম্মা (৫৫), মহাদেবী (৪৫), রেখা (৩৬) এবং সঞ্জনা (১৭)।

পুলিশ জানিয়েছে, গামনাহল্লী গ্রাম থেকে এই চার জন গাড়িতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। মৃতেরা কেউ সাঁতার জানতেন না বলে মনে করা হচ্ছে। খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কী ভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর তাদের অনুমান, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। এছাড়া, রাতে খালের ধারের ওই রাস্তা অন্ধকার ছিল। দৃশ্যমানতাতেও সমস্যা হয়ে থাকতে পারে চালকের। তদন্ত সম্পন্ন হলে দুর্ঘটনার কারণ নিশ্চিত করে জানাবে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!