সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মোহাম্মাদপুর এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন জেলার লেবুখালী এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে।
জানা যায়, বেলা ১১টার দিকে বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে একটি থ্রি-হুইলারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলপার মামুনের মৃত্যু হয়।
.png)
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর সংবাদ জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।