ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালক-হেলপারের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ৭ জুন ২০২৩
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালক-হেলপারের
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা নামক স্থানে মুরগির ডিম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। 

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক মো. সোহাগ ও হেলপার জহির আহাম্মদ। সোহাগ চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। জহির আহাম্মদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পাঁচগাছিয়া গ্রামের মো. মুনতাহারের ছেলে।

Advertisement

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, ডিম বোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। খাইয়ারা নামক স্থানে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও হেলপারের মৃত্যু হয়। তাৎক্ষণিক পুলিশ লাশগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!