ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৩০ যাত্রী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৩০ জুন ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৩০ যাত্রী আহত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ছেড়ে মাদারীপুরের টেকেরহাটের দিক যাচ্ছিল। এ সময় বাসটি সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ৩০ যাত্রী আহত হন।

Advertisement

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন দিয়ে বিষয়টি জানান। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, বাসটি ছাড়ার পর থেকেই এলোমেলো ভাবে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে খাদে পড়ে যায় বাসটি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!