ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শপিংমলে ভয়াবহ আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ১৩ জুলাই ২০২৩
শপিংমলে ভয়াবহ আগুন, আতঙ্কে চারতলা থেকে লাফ
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গ্যালাক্সি প্লাজা শপিং কমপ্লেক্সে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়, আগুন লাগার খবর প্রকাশ হতেই শপিংমলে থাকা লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই পরিস্থিতিতে বাঁচার জন্য শপিংমলের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সে সময়ই কয়েকজনকে শপিংমলের চারতলা থেকে ঝুলে থাকতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেকেই ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন।

Advertisement

সামাজিক মাধ্যমে এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, শপিং কমপ্লেক্সে আগুন লাগার পর এক ব্যক্তি ওই ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়েছেন।

এদিকে এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক ভাবে দমকল বাহিনী জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

পুলিশ জানিয়েছে, শপিংমল থেকে লোকজনদের উদ্ধারের কাজ চলছে। তাদের নিরাপদে বের করে আনার জন্য কাজ শুরু হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!