সোমবার (৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে ব্যস্ত শিমবাশি জেলার রেস্তোরাঁ এলাকার ওই ভবনে আগুনের সূত্রপাত।
নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
.png)
মোট ৩২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে রয়েছে। চারজন আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের জ্ঞান আছে।’ চতুর্থ ব্যক্তির বিষয়ে এখনো কোনো বিবরণ পাওয়া যায়নি।
কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
একজন পুরুষ প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকেকে বলেছেন, ‘শব্দটি বধির করে দেওয়ার মতো ছিল। মনে হচ্ছিল যেন ভবনের ওপর থেকে বিশাল কিছু পড়ে গেছে। এটি একটি অবিশ্বাস্য ধাক্কা।’
তিনি আরো বলেন, ‘কাগজের টুকরাগুলো আশপাশের মোড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
যেভাবে সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম যে এটি একটি বিস্ফোরণ ছিল।’
সূত্র: স্ট্রেইট টাইমস