ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জার্মানিতে ফের মুদ্রস্ফীতি, বাড়ছে জিনিসের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ১ জুলাই ২০২৩
জার্মানিতে ফের মুদ্রস্ফীতি, বাড়ছে জিনিসের দাম
ছবি: সংগৃহীত

ক্রমাগত বাড়ছে জিনিসপত্রের দাম। মাথায় হাত ক্রেতাদের। জার্মানির এই অবস্থার জন্য দায়ী মুদ্রাস্ফীতি।

বিশেষজ্ঞেরা জানিয়েছেন, গত এক কোয়ার্টারে অর্থাৎ, শেষ চার মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ আটকানো গিয়েছিল। কিন্তু জুনমাসে ফের তার বাড়তে শুরু করেছে। মে মাসে দেশের মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ছয় দশমিক এক শতাংশ। জুনে তা বেড়ে হয়েছে ছয় দশমিক চার শতাংশ। বস্তুত, গত বছর জুন মাসের সঙ্গে তুলনা করলে মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক বেশি এবং সে কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে।

প্রশাসন জানিয়েছে, কোনো কোনো খাবারের দাম ১৩ দশমিক সাত শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে সেই তুলনায় বিদ্যুতের দাম ততটা বাড়েনি। বিদ্যুতের দাম বেড়েছে তিন শতাংশ।

Advertisement

২০২২ সালের শেষেই জার্মানিতে অর্থনৈতিক মন্দা ঘোষণা করা হয়েছিল। ২০২৩ সাল জুড়ে এই মন্দার প্রভাব দেখা যাবে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। কিন্তু ২০২৩ সালের প্রথম কোয়ার্টারে বলা হয়েছিল, মন্দার প্রভাব যতটা পড়বে বলে ধারণা করা হচ্ছিল, বাস্তব পরিস্থিতি ততটা খারাপ নয়।

বস্তুত, শেষ চার মাসে মুদ্রাস্ফীতিও কমতে শুরু করেছিল। কিন্তু জুনের মুদ্রাস্ফীতি বৃদ্ধি ফের বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!