ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাওয়া গেল লাখ টাকার গোলাকার ডিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২১ জুন ২০২৩
পাওয়া গেল লাখ টাকার গোলাকার ডিম
ছবি: সংগৃহীত

ডিম্বাকার বা ওভাল আকৃতির নয় একেবারে পুরোপুরি গোলাকার একটি ডিমের দেখা মিলল অস্ট্রেলিয়ায়। সেখানকার একজন নারী ক্রেতা স্থানীয় দোকান থেকে কিনেছেন এই ডিম।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের উলওর্থে ফিশারম্যান ব্যান্ড নামক একটি সুপার শপ থেকে প্রতিদিনের বাজারের সাথে এক বক্স ডিম কেনেন জ্যাকলিন ফেলগেট নামক একজন নারী। ঘরে ফিরে ওই ডিমের বক্সে থাকা অনেক ডিমের মধ্যে একটি পুরোপুরি গোলাকার ডিম আবিষ্কার করেন তিনি।

জ্যাকলিন ফেলগেট স্থানীয় গণমাধ্যম চ্যানেল সেভেনের একজন সাবেক সংবাদ উপস্থাপক, যিনি বর্তমানে থ্রিএডব্লিউ নামক আরেকটি গণমাধ্যমে কর্মরত আছেন। গুগল করার পর তিনি জানতে পারেন প্রায় একশ কোটি ডিমের মধ্যে একটি ডিম এমন হতে পারে। তিনি এই বিরল ডিমের ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। মজা করে ডিমটিকে ‘এগসেলেন্ট’ নাম দিয়েছেন তিনি।

Advertisement

এই ডিমটি এখনও কোথাও বিক্রি করেননি ফেলগেট। তবে অনেকেই বলছেন বিক্রি করলে লাখ টাকা পেতে পারেন তিনি। কারণ শেষবার এই ধরণের একটি ডিম ১ হাজার ৪শ’ ডলার বা প্রায় দেড় লাখ টাকায় বিক্রি হয়েছিল। যা একটি ডিমের আসল দামের চেয়ে প্রায় একশ গুণ বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!