ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ১৪ জুন ২০২৩
জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প
ফাইল ফটো

ভারতের উত্তরাঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে টুইট করে জানিয়েছে, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে জম্মু-কাশ্মিমের কাটরা শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে, একই দিন দুপুরে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

Advertisement

গত ১১ জুন অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ৯ জুন লাদাখে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: লাইভ মিন্ট

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!