ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মামলার শুনানিতে অংশ নিতে ফ্লোরিডায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ১৩ জুন ২০২৩
মামলার শুনানিতে অংশ নিতে ফ্লোরিডায় ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

আদালতে মামলার শুনানিতে অংশ নিতে ফ্লোরিডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি গোপন নথি নিজের কাছে রাখার অভিযোগে ফেডারেল আদালতে হাজির হতে হচ্ছে তার।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখার মামলাসহ মোট ৩৭টি অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন তিনি, সেখান থেকেই বিমানযোগে মিয়ামিতে উড়ে আসেন।

Advertisement

সোমবার সন্ধ্যায় (স্থানীয় সময়) মিয়ামির গলফ রিসোর্টে নিঃশব্দে হেঁটে বেড়ানোর সময় তাকে অস্থির দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে। আবার রেস্তোরাঁয় আসা অল্প কিছু অতিথির উদ্দেশে বুড়ো আঙুল উঁচিয়ে অভিবাদন জানান তিনি, এর পাশাপাশি উল্লাসরত একদল পুরুষের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন।

আরো পড়ুন>> মধ্যপ্রাচ্যে চীনের কাছে যেভাবে কর্তৃত্ব হারাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা এই ফৌজদারি মামলাটি আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ট্রাম্পের জন্য আরেকটি আইনি ধাক্কা।

নিউইয়র্কে আরেকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আছেন যার বিচার আগামী মার্চে শুরু হওয়ার কথা। সাবেক মার্কিন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফৌজদারি মামলা। আইন বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাবাস হতে পারে ট্রাম্পের।

এ বছর দ্বিতীয়বারের মতো অপরাধের অভিযোগ আনা হলো সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

আরো পড়ুন>> বারলুসকোনির মৃত্যুতে পুতিনের শোক

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে দূরে সরাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ফেডারেল মামলা দেওয়া হচ্ছে বলে তিনি বলেন।

প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প বিধিবহির্ভূতভাবে নিজের কাছে যেসব নথি রেখে দিয়েছিলেন সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গোপনীয় কিছু নথিও ছিল। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!