ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ৯ জুন ২০২৩
এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিপাকে পড়েছেন। এবার তার বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ৭৬ বছর বয়সী ট্রাম্প সাতটি মামলার মুখোমুখি হয়েছেন। যার মধ্যে গোপন নথি ও ফাইল রাখার অভিযোগও আছে।

Advertisement

তবে ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে আনা এসব অভিযোগের বিস্তারিত কিছু প্রকাশ্যে জানানো হয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সাবেক কোন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ।

এ নিয়ে ট্রাম্প তাদের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে মিয়ামির এক ফেডারেল আদালতে তাকে তলব করা হয়েছে। সেখানে তাকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগের শুনানি করা হবে।

ট্রাম্প লিখেছেন, আমি কখনোই ভাবিনি যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে।

এদিকে ট্রাম্পের আইনজীবী জানান, আগামী মঙ্গলবার আদালতে হাজির হচ্ছেন ট্রাম্প। সিনএনএনকে ট্রাম্পের আইনজীবী ট্রাস্টি জানান, এখন বা আগামী মঙ্গলবারের মধ্যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের কপি হাতে পাবেন।

এর আগে, স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার অভিযোগে গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঐ ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগের সম্মুখীন হন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!