ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপির মাদক জব্দ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৯, ১৩ মে ২০২৩
জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপির মাদক জব্দ!
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাহাজটি থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মেথামফেটানিন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১২ হাজার কোটি রুপি। এই ঘটনায় এক পাকিস্তানি নাগরিককে আটক করার কথাও জানা হয়েছে।

আরো পড়ুন>> অটোমান সুলতানদের নিয়ম মেনে নামাজের ইমামতি করলেন এরদোগান

Advertisement

অভিযান পরিচালনাকারী সংস্থা দুটির দাবি ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশে আফগানিস্তান থেকে চালান করা হয়েছিল।

আফগানিস্তান থেকে আসা মাদকের চালান ঠেকাতেই অপারেশন সমুদ্রগুপ্ত পরিচালনা করা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!