ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫০ স্কুল ব্যাগে মাদক বহন, অবশেষে ধরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ৬ মে ২০২৩
৫০ স্কুল ব্যাগে মাদক বহন, অবশেষে ধরা
ছবি: সংগৃহীত

ঢাকার মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ৫০টি স্কুল ব্যাগে করে এসব মাদক ঢাকা থেকে মাদারীপুরে পাঠানোর কথা ছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ঘটনায় আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। আটক ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

ডিএনসির উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধির ওপর নজর রেখেছিলেন। এরই মধ্যে খবর পাওয়া যায় কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ারে করে ঢাকা হয়ে মাদারীপুর যাবে। এ তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলামকে মতিঝিলের শাপলা চত্বর থেকে আটক করার। পরে ব্যাপক তল্লাশি করে তার থেকে একটি কুরিয়ার সার্ভিসের পণ্য চালানের অনুলিপি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল জানান, দিলকুশা বাণিজ্যিক এলাকার ওই কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে মাদকের একটি চালান তার বুঝে নেয়ার কথা। পরে তাকে সেখানে নিয়ে চালানের অনুলিপির মাধ্যমে পণ্যের একটি বস্তা সংগ্রহ করা হয়। বস্তায় পাওয়া যায় ৫০টি স্কুলব্যাগ। সেখান থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শামিম হোসেন আরো জানান, জেলার বাইরে হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফরিদপুরের ডিএনসি এ অভিযান পরিচালনা করে। আটকের পর জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা সরবরাহ করেন তিনি। সাইফুলের বিরুদ্ধে এর আগেও ফরিদপুরের ডিএনসি মাদকের মামলা রুজু করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!